ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
এ বছর ডেঙ্গুতে ৩৫০ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭১ হাজার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 November, 2024, 8:27 PM

এ বছর ডেঙ্গুতে ৩৫০ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭১ হাজার

এ বছর ডেঙ্গুতে ৩৫০ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৭১ হাজার

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৫০ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৩৪ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৫৬ জন। 

শনিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৮ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৫ জন নারী। তাদের মধ্যে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, দুজন বরিশাল বিভাগের ও একজন চট্টগ্রাম বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৮ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৬১ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রামে ১৬৩ জন, খুলনায় ১১০ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৭৩ জন। 

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status