ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দীর্ঘদিনের অর্জিত ফলাফলের এই অর্জন ব্যর্থ হতে দেওয়া যাবে না: মোহাম্মদ শাহজাহান
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Thursday, 7 November, 2024, 4:10 PM

দীর্ঘদিনের অর্জিত ফলাফলের এই অর্জন ব্যর্থ হতে দেওয়া যাবে না: মোহাম্মদ শাহজাহান

দীর্ঘদিনের অর্জিত ফলাফলের এই অর্জন ব্যর্থ হতে দেওয়া যাবে না: মোহাম্মদ শাহজাহান

ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের অর্জিত লড়াইয়ে সুফলের এই অর্জন ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সদর ও সূবর্নচর উপজেলার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সদর উপজেলা শহীদ ভূলু স্টেডিয়ামে জেলা বিএনপির আয়োজনে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ৭ই নভেম্বর শহীদ বিপ্লব সংহিত দিবস উপলক্ষে র‍্যালি ও গনজামায়েত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

অতিথিদের বক্তব্যে আরো বলেন, দেশের মানুষের জন্য ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ দিন। বর্তমান প্রজন্মকে এ দিনের ইতিহাস থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। তাই ব্যাপকভাবে এই দিনের ইতিহাস ও গুরুত্ব ছড়িয়ে দিতে হবে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে।

আলোচনা শেষে শহীদ ভুলু স্টেডিয়াম থেকে হাইওয়ে সড়কে  র‍্যালী পদক্ষীন করে পৌর বাজার গিয়ে শেষ হয়। সেখানে দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এই সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তুম আলী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, সদর উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক দুলাল,

সহ অনেকেই উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status