|
সন্ধ্যার মধ্যে যে আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়
নতুন সময় প্রতিবেদক
|
![]() সন্ধ্যার মধ্যে যে আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় বুধবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। তাই আট অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে, মঙ্গলবার দিনগত মধ্যরাতে রাজধানী ঢাকায় বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বইয়ে যাওয়া হিমেল হাওয়া শরীরে শীতের অনুভূতি দিয়েছে। ঢাকার বাইরেও বিভিন্ন অঞ্চলে শীলাবৃষ্টির খবর পাওয়া গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
