ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
জীবিত থাকা হামাসের সবশেষ শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 November, 2024, 11:04 AM

জীবিত থাকা হামাসের সবশেষ শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

জীবিত থাকা হামাসের সবশেষ শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

হামাসের আরও এক শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। তিনিই হামাসের জীবিত থাকা সবশেষ শীর্ষ নেতা বলে দাবি করেছে আইডিএফ। খবর রয়টার্সের।
নিহত হামাসের ওই নেতার নাম ইজ আল দিন কাসাব। শুক্রবার (১ নভেম্বর) তাকে হত্যার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

তাদের দাবি, খান ইউনিসে বিমান হামলা চালিয়ে কাসাবকে হত্যা করা হয়েছে। নিহত কাসাব অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সাথে সমন্বয়কারী হামাসের জীবিত থাকা সবশেষ শীর্ষ নেতা।

কাসাবের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ইতোমধ্যে শোক জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানায়, একই হামলায় কাসাবের সাথে থাকা আয়মান আয়েশ নামের আরেক হামাস সদস্যেরও প্রাণ গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status