|
জয়দেবপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার ১
মাহাবুব হোসেন
|
![]() জয়দেবপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার ১ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বানিয়ারচালা এলাকার মৃত মেহের আলীর ছেলে আক্তার হোসেন (৫১)। জয়দেবপুর থানা পুলিশের সূত্রে জানা যায়, রবিবার রাতে মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে উপজেলার বানিয়ারচালা এলাকায় আক্তার হোসেনের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় চলছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে আক্তার হোসেনকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা এবং তার লুঙ্গির কোচর থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ ২০ হাজার টাকা। অভিযানে এসআই আজিজুর রহমান, এসআই শোভন ভট্টাচার্য এবং এএসআই মোহাম্মদ সাখাওয়াত হোসেন অংশ নেন। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত আক্তার হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন ধরে জয়দেবপুর থানা ও আশেপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে তাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়। তিনি আরও জানান, আক্তার হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
