সখীপুরে হাডুডু খেলায় দর্শকদের যাচ্ছে উপচে পড়া ভীড়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 October, 2024, 9:45 PM
সখীপুরে হাডুডু খেলায় দর্শকদের যাচ্ছে উপচে পড়া ভীড়
টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভীড় হয়েছিল। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হতেয়া কেরানিপাড়া এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। ওই এলাকার স্থানীয় যুবকেরা খেলাটির আয়োজন করে।
খেলার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা হারিয়ে যাওয়ার পথে। খেলাটিকে বাঁচিয়ে রাখতে আজকে (সোমবার) -এ আয়োজন করা হয়। হাডুডু খেলায় স্থানীয় যুবকেরা দুই ভাগে বিভক্ত হয়ে অংশ নেয়।
হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন খান বলেন, এলাকার খেলা প্রিয় মানুষগুলো দীর্ঘদিন পর হাডুডু খেলা দেখলো। খেলায় জয়-পরাজয়ের কোনো বিষয় ছিলনা। খেলার প্রকৃত উদ্দেশ্য ছিলো সবাই মিলে আনন্দ করা।