ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬ বছর পর চালু হলো পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন
মাহমুদুল হাসান শাহীন, উলিপুর
প্রকাশ: Monday, 21 October, 2024, 6:38 PM

৬ বছর পর চালু হলো পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন

৬ বছর পর চালু হলো পার্বতীপুর-রমনা লোকাল ট্রেন

ভাওয়াইয়া সম্রাট কছিম উদ্দিনের বিখ্যাত গান “ওকি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ী তুই চিলমারী বন্দরে” গানটি বাজিয়ে দীর্ঘ ৬ বছর পর আবারো চালু হলো পার্বতীপুর-রমনা রুটে লোকাল ট্রেনটি। সোমবার রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন এর আয়োজন করেন। পার্বতীপুর স্টেশন থেকে ছেড়ের আসা লোকাল ট্রেনটি সকাল ১১টা ৩০ মিনিটে উলিপুর স্টেশনে পৌঁছলে রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সদস্যরা ট্রেনে আসা গণ কমিটির সাবেক সভাপতি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের স্টান্ডিং কমিটির সদস্য নাহিদ হাসান নলেজ সহ রেল কর্মকর্তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান। পরে রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির উপজেলা সভাপতি আপন আলমগীরের সভাপতিত্বে  উলিপুর স্টেশন প্লাটফর্মে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রেলওয়ের বিভাগীয় জেনারেল ম্যানেজার আব্দুল সালাম, বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উলিপুর প্রেসক্লাবের আহবায়ক তৈয়বুর রহমান, যুগ্ম আহবায়ক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন, সাংবাদিক সহিদুল আলম বাবুল,  উপজেলা গণ কমিটির সাধারণ সম্পাদক নুর আমীন, পৌর গণ কমিটির মতলেবুর রহমান মঞ্জু সহ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status