টাঙ্গাইলের গোপালপুরের সাখারিয়া থেকে ১,৪০০ পিস ইয়াবা'সহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (২১অক্টোবর) সকাল ০৮ ঘটিকার সময় গোপালপুর থানা ধীন শাখারিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, ডিবি (দক্ষিণ), টাঙ্গাইল জেলা পুলিশের একটি চৌকস টিম গোপালপুর থানাধীন নলিন বাজার এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের চলমান অংশ হিসাবে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোপালপুর থানাধীন শাখারিয়া গ্রামের মোঃ মনিরুজ্জামান (৫৫) এর চৌচালা টিনের বসত ঘরের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের চৌকস একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১,৪০০ (এক হাজার চারশত) পিস ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করেন।
আটকৃতরা হলেন, শাখারিয়া গ্রামের মোঃ মনিরুজ্জামান এর স্ত্রী মোসাঃ নুরজাহান খাতুন (৪৮) এবং ভূঞাপুর থানার জগৎপুরা গ্রামের মোঃ লাল খানের ছেলে মোঃ রোকনুজ্জামান রোকন খান (৩০)। এ সময় আটকৃত মোসাঃ নুরজাহান খাতুন এর হেফাজত হতে ১,৪০০(এক হাজার চারশত) পিস ইয়াবা যার আনুমানিক মূল্য ৪,২০০০০/-(চার লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে গোপালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন সংবাদে সত্যতা নিশ্চিত করছেন।