ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশের রাজনীতিতে আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: রফিকুল ইসলাম খান
মোঃ সাইফুল ইসলাম, বাসাইল
প্রকাশ: Sunday, 20 October, 2024, 7:45 PM

দেশের রাজনীতিতে আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: রফিকুল ইসলাম খান

দেশের রাজনীতিতে আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচন শুধু নয় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। গত সাড়ে ১৫ বছরের হত্যা, খুন, গুম, জুলুমসহ সকল নির্যাতনের জন্য হাসিনাকে এই ট্রাইব্যুনালেই বিচারের আওতায় আনতে হবে।

রবিবার (২০ অক্টোবর) বিকেল উপজলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা জামায়াতের ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


তিনি আরও বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এদেশের চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। হাসিনার প্রভু প্রতিবেশী রাষ্ট্র মতিউর রহমান নিজামীকে ও জামায়াতের রাজনীতিকে টার্গেট করেছিল। কারণ প্রতিবেশী রাষ্ট্র জানে দেশের সীমানা রক্ষার জন্য দেশে জামায়াতে ইসলামপন্থীরাই আগে জীবন দেবে। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর আহসান হাবীব মাসুদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান প্রমুখ। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফজাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রায় ২৬ বছর পর বাসাইল উপজেলায় প্রকাশ্যে জামায়াতের কর্মী সমাবেশের আয়োজন করার সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status