ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ হাসিনা কোনদিন আর বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না : জয়নাল আবেদীন ফারুক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 October, 2024, 7:08 PM

শেখ হাসিনা কোনদিন আর বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না : জয়নাল আবেদীন ফারুক

শেখ হাসিনা কোনদিন আর বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না : জয়নাল আবেদীন ফারুক

শেখ হাসিনা কোনদিন আর বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক বিরোধী দলীয় চীপ হুইফ জয়নুল আবদিন ফারুক। 

রবিবার বিকেলে নোয়াখালীর সেনাবাগ উপজেলার সেবারহাট বাজারের মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগের সঞ্চালনায় মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে  মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় এইসব মন্তব্য করেন। 

 তিনি আরো বলেন, শহীদ জিয়াকেও তারা এইদেশে শান্তিতে থাকতে দেয় নি। শেখ হাসিনা ছাত্র আন্দোলনে নিরাপদ ছাত্রদের খুন করে পালিয়েছে। তার দোস্যররা ও পেতাত্বারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেনবাগ উপজেলায় কিশোর গ্যাং ও অস্ত্রের মহড়া কারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এইছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানি মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী সহ আরো অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status