ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুকের মৃত্যু
মোহাম্মদ সিরাজ আল মাসুদ ,টাঙ্গাইল
প্রকাশ: Saturday, 19 October, 2024, 5:03 PM

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুকের মৃত্যু

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুকের মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক (৮০) ইন্তেকাল করেছেন। 

শনিবার সকালে  টাঙ্গাইল  শহরের থানা পাড়ায় নিজ বাস ভবনে তিনি মৃত্যু বরণ করেন৷

পরিবার সূত্রে জানা যায়, ফজলুর রহমান খান ফারুক দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন । শুক্রবার সন্ধ্যা থেকে তিনি কথা বলতে পারছিলেন না। পরে শনিবার সকালে তার কোন সাড়া শব্দ না পেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকো মৃত ঘোষণা করেন। 


ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাসভবনে বিভিন্ন স্তরের মানুষ সমবেদনা জানতে জড়ো হন। 
উল্লেখ্য,

ফজলুর রহমান ফারুক ১২ অক্টোবর ১৯৪৪ সালে টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে জন্মগ্রহণ।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাষ্টার্স পাস করেন। তার স্ত্রী মৃত সুরাইয়া বেগম। তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।
ফজলুর রহমান খান ফারুক পাকিস্তান গণপরিষদের সদস্য এবং টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২১ সালে একুশে পদকে ভূষিত করেন। 


তার জানাজার নামাজ বাদ আছর বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status