ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দীন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মীর আলেয়া পারভীন, ঘাটাইল
প্রকাশ: Friday, 18 October, 2024, 11:35 PM

ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দীন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দীন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে মরহুম ইসহাক উদ্দীন মিয়া স্মৃতি ফাউন্ডেশন ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৮ অক্টোবর ঘাটাইল সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্ধারিত ৯০ মিনিটে অমীমাংসিত ভাবে শেষ হয়। ট্রাইবেকারে দেউলাবাড়ী স্পোটিং ক্লাবকে ২-৩ গোলে পরাজিত করে ঘাটাইল স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়।

রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, পৌর বিএনপির সন্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিঃযুগ্ম আহবায়ক সরোয়ার জাহান কলি, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া, শ্রমিকদলের আহবায়ক সুফি সিদ্দীকি সহ আরো অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status