ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
একজন আলোকিত সাঁদা মনের মানুষ আনোয়ার হোসেন নিটোল
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Thursday, 17 October, 2024, 4:14 PM

একজন আলোকিত সাঁদা মনের মানুষ আনোয়ার হোসেন নিটোল

একজন আলোকিত সাঁদা মনের মানুষ আনোয়ার হোসেন নিটোল

মানুষ মানুষের জন্য কত কিছুই না করেন। সেই মানুষেই আবার মানুষকে ফেলেন আস্তাকুঁড়ে। তেমনি একজন মানবিক মানুষের সাথে কথা হয়েছে দৈনিক নতুন সময়ের এই প্রতিবেদকের সাথে তিনি তুলে ধরেন তার বিভিন্ন পরিকল্পনা


ভালো চাকুরি করেন জীবন সংসার সবকিছু ঠিকঠাক চললেও ভুলে যাননি প্রান্তিক মানুষের কথা। নিজে ভালো থাকলেও সবসময় চিন্তা করেন আসপাশের নিজ এলাকার মানুষের কথা। সেই ভাবনা থেকেই মনে হয় বেকার মুক্ত সমাজ গড়ার কথা। তিনি বলেন আমার তো বন্ধুবান্ধব অফিস আদালত অনেকের সাথে পরিচয় আছে যদি দশজন মানুষকে চাকুরী দিতে পারি দশটা পরিবার তো ভালোভাবে  চলতে পারবে । সেই থেকেই তিনি যোগাযোগ করতে থাকেন নিজ এলাকার শিক্ষিত অদ্য-শিক্ষিত মানুষদের সাথে গড়ে তোলেন বেকার মুক্ত সমাজ। আনোয়ার হোসেন নিটোল বলেন। বেকার মুক্ত কিশোরগঞ্জ গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য। 

কিশোরগঞ্জ জেলার ১৩ টি  উপজেলার সকল মানুষকে মানব সম্পদে পরিণত করে এক ছাতার  নিচে এনে বেকার মুক্ত কিশোরগঞ্জ গড়ে তোলাই  হচ্ছে একমাত্র উদ্দেশ্য।কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া  এলাকার উত্তরা রোডের সেই মানবিক মানুষটি আনোয়ার হোসেন নিটোল। 

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ( সেলস) হিসেবে কর্মরত আছেন। ঢাকায় অবস্থিত কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার প্রায় ১১ হাজারেরও উপরে সদস্যদের। ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলাবাসি নামের একটি বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের গ্রুপ ক্রিয়েটর ও এডমিন তিনি। এ গ্রুপের মাধ্যমে বেকারমুক্ত কিশোরগঞ্জ জেলা গঠনে প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এর মধ্যে বেশ সফলতাও অর্জন করেছেন। 


দেশের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানে  তিনি যোগ্যতা অনুযায়ী কিশোরগঞ্জ জেলার প্রায় ৩৫০জন  বেকার চাকরি প্রত্যাশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন যা অতীব প্রশংসনীয় এ ছাড়া ও তার আন্তরিকতা ও প্রচেষ্টার মাধ্যমে এক ব্যতিক্রমী ও মূল পরিকল্পনায় রয়েছে। 

স্বপ্নের কিশোরগঞ্জ সোসাইটি। এটি বাস্তবায়ন হলে ঢাকায় কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার মানুষ একই ছাতার নিচে গড়ে উঠবে একটি সুন্দর পরিবেশ।  

তাই জেলার সাধারণ মানুষের জন্য আবাসন প্রকল্প হিসেবে। কিশোরগঞ্জ সোসাইটি, ঢাকা । বায়ানের কাজও  দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ কিশোরগঞ্জ সোসাইটি ঢাকা প্রকল্পের প্রথম ধাপে ৩৫  কাঠা জমির বায়না রেজিস্ট্রি নকল বুঝে পেয়েছে সংস্থাটির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।  পরবর্তী ধাপে তারা আরো ৫৫ কাঠা জমির শেয়ারের অংশীদার হতে পারেন কিশোরগঞ্জ জেলার যেকোনো সদস্য।  

শেয়ার বুকিং ও চলমান।  জানা গেছে  কিশোরগঞ্জ সোসাইটির প্রকল্পটি আর্মি জলসিড়ি হাউজিং এর পাশে ঢাকা - সিলেট হাইওয়ে পশ্চিম দিকে মুড়াপাড়া, বাড্ডা নতুন বাজার থেকে পথ মাত্র ২০ কিলোমিটার।  তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা । 


২৫ লক্ষ টাকায় একজন শেয়ারহোল্ডার পাবেন চার রুমের ১৫০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট এবং শপিং মলে একটি দোকান এর শেয়ার। মোহাম্মদ আনোয়ার হোসেন নিটোল জানান  ,  শেয়ারের বিপরীতে জমির পরিমাণ ০.৮২ শতাংশ  যা ২০০ কাঠা জমির মধ্যে  অচিহ্নিত অবিভক্ত।  প্রতি শেয়ারের মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।  আর সদস্য ফি হচ্ছে ৫ হাজার টাকা যা অফেরত যোগ্য।  মোট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা।  তিনি আরো বলেন, কিস্তিতে সবাই ৫০ হাজার টাকা করে জমা দিচ্ছেন। 

বাকি টাকা তিনটি কিস্তির মাধ্যমে প্রতিমাসের ১০ তারিখের মধ্যে ১ লক্ষ টাকা করে জমা দিয়ে মোট চার মাসের মধ্যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করে খুবই সহজে কিশোরগঞ্জের সোসাইটি ঢাকার গর্বিত সদস্য হতে পারবেন। 

জমি প্রত্যেকের নামে রেজিস্ট্রি হবে। সম্প্রতি দেশজুড়ে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি।  তাছাড়া তিনি গ্রুপের প্রতিটি সদস্যের সাথে সৌহার্দ্যপূর্ণ ভাব বজায় রেখে সদা হাস্যজ্জল মোহাম্মদ আনোয়ার হোসেন নিটোল কিশোরগঞ্জ জেলা বাসীর কাছে জনপ্রিয় মানুষ হিসেবে স্থান পেয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status