শিবগঞ্জে হাটের টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যান আব্দুল লতিফের বিরুদ্ধে
রিপন আলী, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Wednesday, 16 October, 2024, 6:01 PM
শিবগঞ্জে হাটের টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যান আব্দুল লতিফের বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের (দালাল মোড় বিজয় মোড়ের হাট কমিটির সভাপতি আব্দুল লতিফের বিরুদ্ধে হাটের ইজারা প্রদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সরজমিনে গিয়ে হাট কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, পর পর ৩ বারে ৬ বছরের জন্য বিজয় মোড় হাটের সভাপতি হন আব্দুল লতিফ, সভাপতি হওয়ার পর থেকেই নিজ দাপটে হাট ইজারা প্রদান করেন তিনি, প্রদান কৃত ইজারার অর্থ নিজের কাছে রেখে দেন, হাটের অন্যান্য সদস্যরা ইজারা প্রদানের অর্থের হিসাব চাইলে তিনি হাটে টয়লেট নির্মাণ, রাস্তার পাশে কিছু জায়গা পাকা করতে ব্যায় করেছেন বলে জানান তিনি।
বিজয় মোড় হাটের বর্তমান সভাপতি রাজা উদ্দিন জানান, হাটের সাবেক সভাপতি, আব্দুল লতিফ, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর, ইউনিয়ন পরিষদের অর্থ থেকে হাট এলাকায় একটি পাবলিক টয়লেট নির্মাণ ও রাস্তার পাশে কিছু জায়গা পাকা করে দিবেন বলে তিনি প্রতিসূতি দেন, সভাপতি পরিবর্তন হলে তিনি, এসব অস্বীকার করে বলেন, এগুলো হাটের ইজারা প্রদানের টাকা দিয়ে নির্মাণ হয়েছে।
এবিষয়ে ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজয় মোড় হাটের সাবেক সভাপতি আব্দুল লতিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাটের ইজারা প্রদানের টাকায়, বিক্রেতাদের বসার জন্য, ইট দিয়ে হিয়ারিং নির্মাণ, ও হাটে টয়লেট নির্মাণের জন্য উপজেলা থেকে,১.৩০০০০/- হাজার টাকা বাজেট প্রদান করেন টয়লেট নির্মাণের জন্য, বাজেটের টাকায় কাজ শেষ না হলে, হাটের ইজারা প্রদানের ৯০.০০০ হাজার টাকা, টয়লেট নির্মাণে ব্যয় করা হয়। ৬ বছরে কত টাকায় হাট টি ইজারা প্রদান করেছেন জানতে চাইলে তিনি জানাতে ব্যর্থ হন।