|
নাটোরে সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত,ও আহত-৭
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত,ও আহত-৭ এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানান,নলডাঙ্গা উপজেলার সমসখলসি গ্রামের আব্দুস সালাম এর ছেলে অটোচালক মোঃ মোজাফফর আজ দুপুর ১২ টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। দুপুর সাড়ে বারোটার দিকে হরিদাখলসী কুমিল্লা পাড়া এলাকায় পৌঁছালে বাড়ির সামনে পাকা রাস্তার পাশে খেলাধুলা করার সময় শিশু খাদিজা রাস্তা পার হতে গিয়ে অটো রিক্সার নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এসময় বাড়ির লোকজন বাচ্চাটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায়। পরে শিশু বাচ্চাটির মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে অটো রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে অটো রিক্সা চালক মোজাফফর সহ সমসখলসী গ্রামের অজ্ঞাতনামা সাত জন যাত্রী আহত হন । স্থানীয় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
