ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাসপাতালের দুই কর্মকর্তার দ্বন্দ্বে, সেবা কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে রোগীরা!
মাহমুদুল হাসান, ভূঞাপুর
প্রকাশ: Tuesday, 15 October, 2024, 2:05 PM

হাসপাতালের দুই কর্মকর্তার দ্বন্দ্বে, সেবা কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে রোগীরা!

হাসপাতালের দুই কর্মকর্তার দ্বন্দ্বে, সেবা কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে রোগীরা!

টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান দুই কর্মকর্তার দ্বন্দ্বে আউটডোরের সেবা কার্যক্রম বন্ধ। ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা শত শত রোগী। সোমবার (১৪ অক্টোবর) সকাল আউটডোরে সেবা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে ইমারজেন্সির সামনে ভীড় করে। এসময় হাসপাতালে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। 

জানাযায়, দীর্ঘদিন যাবৎ হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হক সোহেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরমধ্যে রোববার রাতে আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হক সোহেলের পিতার হক ন্যাশনাল ক্লিনিকের কয়েকজন লোক হাসপাতালের স্টোর কিপার রানা মিয়ার কাছে একটি খোলা টিঠি দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এই ঘটনার প্রেক্ষিতে সোমবার সকাল থেকে হাসপাতালের কর্মচারীরা ওই দুই কর্মকর্তার অপসারণের দাবিতে কর্ম বিরতি ও গণস্বাক্ষর দেন। এসময় হাসপাতালের আউটডোরের সেবা কার্যক্রম বন্ধ থাকে। এর ফলে ভোগান্তিতে পড়ে সেবা নিতে আসা শত শত রোগী। রোগীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে সেবা না পেয়ে ফেরত চলে যান।

সেবা নিতে আসা রোগীরা বলেন-আমরা ডাক্তার দেখাতে এসে দেখি হাসপাতালে কোন ডাক্তার নেই। অনেকক্ষণ অপেক্ষা করে ডাক্তার না পেয়ে চলে যাচ্ছি। হাসপাতালের কর্মকর্তাদের দ্বন্দ্বে আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। তাদের এই দ্বন্দ্বের কারণে আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। 

হাসপাতালের স্টোর কিপার সহ কর্মচারীরা বলেন- যাদের দ্বন্দ্বের কারণে হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা হাসপাতালের সুষ্ঠ পরিবেশ ফিরে পাওয়া সহ অভিযুক্ত দুই কর্মকর্তার অপসারণ চাই।

হাসপাতালের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন- একটি কুচুক্রি মহল হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি। তবে মেডিকেল অফিসার ডা. এনামুল হক সোহেল হাসপাতালে না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status