|
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষচন্দ্র বাড়ই জানান, ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে আমতলীগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবার বয়স ১৮ বছরের ওপর বলে জানিয়েছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
