ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লালমনিরহাট জেলা বৃক্ষমেলা ২০২৪-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 October, 2024, 6:08 PM

লালমনিরহাট জেলা বৃক্ষমেলা ২০২৪-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা বৃক্ষমেলা ২০২৪-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে "বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" স্লোগান নিয়ে লালমনিরহাট জেলা বৃক্ষমেলা ২০২৪-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাটের স্মৃতিসৌধ মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবর রহমান-এঁর সভাপতিত্বে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিদ্যুৎ কুমার পাল-এঁর সঞ্চালনায় লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় লালমনিরহাট বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ, ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হেলাল উদ্দীন সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উক্ত বৃক্ষমেলায় নানা ধরনের দেশি-বিদেশি ফলজ, বনজ, সবজি, ঔষধি এবং সোভা বর্ধনসহ ইনডোর ও আউটডোর গাছের নানা রকম সমাহার রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status