মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের সভাপতি হলেন, মহসিন রেজা (বিপ্লব)
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 October, 2024, 3:51 PM
মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের সভাপতি হলেন, মহসিন রেজা (বিপ্লব)
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের ৫ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে কমিটি গঠন করা হয়। এতে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন রেজা (বিপ্লব) কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত) সদস্য নাজমুল হক, প্রতিষ্ঠাতা-১জন/প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে থেকে একজন ও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন সদস্য মনোনীত হবেন।