ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের আরো ৪ নেতাকর্মীকে গ্রেফতার
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Saturday, 5 October, 2024, 9:47 PM

ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের আরো ৪ নেতাকর্মীকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের আরো ৪ নেতাকর্মীকে গ্রেফতার

ঠাকুরগাঁও রোডের সাহেব কমিশনারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ  দেখিয়ে আওয়ামীলীগের আরো ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। শনিবার ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ওই ৪ আসামীকে হত্যা মামলায় জড়িত থাকার  অভিযোগ তুলে আদালতে সোপর্দ করেছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তাজুল ইসলাম আসামীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-ঠাকুরগাঁও সদরের সালন্দর চৌধুরীহাট গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে মাহবুবুর রহমান(৪২),ভাতগাঁও বদলী পাড়া গ্রামের তসির উদ্দীনরে ছেলে আব্দুর কাদের(৩৮),খায়রুল ইসলামের ছেলে মিজানুর রহমান পুতুল(৩০), রানীশংকৈল উপজেলার   মহেশপুর গ্রামের তয়েজ আলীর ছেলে আজাদ আলী(৫৫)।তারা সকলে আওয়ামীলীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের আদালতে সোপর্দ পূর্বক জানান, যে গ্রেফতারকৃত অগ্নিদগ্ধের আসামীরা মামলার এজাহার নামীয় আসামীদের সহযোগিতায় গত ৫ আগষ্ট বিকেলে বাদী জাকির হোসেনের ছেলে রাকিবুল হাসান রকি,মো আল মামুন,শাওন পারভেজ ও আবু রায়হানকে হত্যা করার উদ্দেশ্যে আগুন দেয়।এতে উল্লেখিত ৪ যুবক পুড়ে মারা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status