কুড়িগ্রামে সাহিত্য আড্ডায় সমকালের উপ সম্পাদক ও কালের খেয়ার বিভাগীয় সম্পাদকের মতবিনিময় অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলার কবি-সাহিত্যিকবৃন্দের সাথে আজ ০৫ সেপ্টেম্বর বিকেলে কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরিতে কুড়িগ্রাম সাহিত্যসভার আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
সভায়, প্রধান অতিথি দৈনিক সমকালের উপ সম্পাদক ও কালের খেয়ার বিভাগীয় সম্পাদক, মাহবুব আজীজ কুড়িগ্রামে সাহিত্যের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং একই সাথে ছেলেবেলা কুড়িগ্রাম সরকারি বালক বিদ্যালয়ে পড়ালেখা করা কালিন স্কুল জীবনে কুড়িগ্রামকে নিয়ে তার স্মৃতিচারণ করেন। এসময় তিনি নিজের লেখা ও দেশবরেণ্য কবিদের কবিতা আবৃত্তি করেন এবং উপস্থিত কবিদের স্বরচিত কবিতার আবৃতি শোনেন।
কবি ইউসুফ আলমগীরের সঞ্চালনায় উক্ত সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করেন লিটলম্যাগ 'বিন্দু' সম্পাদক কবি সাম্য রাইয়ান, 'মহাকাল' সম্পাদক কবি আহম্মেদুল কবির,'একাল' সম্পাদক গল্পকার জুলকারনাইন স্বপন,'শ্বেতপত্র' সম্পাদক কবি মোকলেছুর রহমান, ' 'অনুশীলন' সম্পাদক রিদওয়ান পর্ব, ছাত্র ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, কবিতাপ্রেমী রিপন মোল্লা, অসীম ঘোষ সহ আরো অনেকে৷