ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Saturday, 5 October, 2024, 5:51 PM
সর্বশেষ আপডেট: Saturday, 5 October, 2024, 5:55 PM

ঠাকুরগাঁওয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা

ঠাকুরগাঁওয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ঠাকুরগাঁও জেলা ইজতেমা।

শনিবার (৫ অক্টোবর ) বেলা ১২টা ১৬ মিনিটে শুরু হয়ে প্রায় ১৫ মিনিটের এ মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়। এ সময় সর্বস্তরের মুসল্লির ঢল নামে।

সকাল থেকে জেলার গোবিন্দনগরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে প্রয়াত আনোয়ার হোসেন লাল মিয়ার পুরাতন ইটভাটা মাঠে  সমবেত হন হাজার হাজার মুসল্লি।তাদের আগমনে ইজতেমা মাঠ পরিণত হয় বিশাল জনসমুদ্রে। মাঠের অন্যপাশে  অবস্থান নেন অসংখ্য নারী ও শিশু।

মোনাজাতে ১০ হাজারর বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা দাবি করেছেন।বয়ান শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয় ঠাকুরগাঁও জেলা ইজতেমার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status