|
দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি: জামায়াত
নতুন সময় ডেস্ক
|
![]() দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি: জামায়াত শনিবার ৫ অক্টোবর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, আমরা দুটি প্রস্তাব করেছি। প্রথমটি সংস্কার কত দিনে হবে? দ্বিতীয়টি নির্বাচন কবে হবে? বিকাল সাড়ে তিনটার একটু আগে জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতের নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার। এ ছাড়া আজ বিকাল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকাল সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন, বাংলাদেশ, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপে বসার কথা আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
