ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
আবার ‘মাইনাস টু’ দেখতে চাই না : মির্জা ফখরুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 October, 2024, 4:56 PM
সর্বশেষ আপডেট: Sunday, 6 October, 2024, 4:03 PM

আবার ‘মাইনাস টু’ দেখতে চাই না : মির্জা ফখরুল

আবার ‘মাইনাস টু’ দেখতে চাই না : মির্জা ফখরুল

‘ওয়ান ইলেভেনের’ মতো বিএনপি আবার ‘মাইনাস টু ফর্মুলা’ দেখতে চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা কোনও বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আবার মাইনাস টু দেখতে চাই না। আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা ‍সুস্থ উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই।’

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।

দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাঁরা সেই পর্যন্ত সময় দেবেন, যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে না পারে। যোগ্য মানুষ সরকারে কাজ করছেন। তবে কাজটা দ্রুত করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে, উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাদের তাড়াতে না পারলে এই সরকার কোনো কিছু করতে সক্ষম হবে না।

মির্জা ফখরুল বলেন, জাতীয়করণ হলেই শিক্ষকদের সব সমস্যার সমাধান আসবে না। শিক্ষার মান বাড়াতে হবে, যোগ্য মানুষকে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের দলকানা হলে চলবে না। তাঁদের দলীয় রাজনীতি থেকে একটু দূরে থাকতে হবে।

বিএনপি নিয়ে সমালোচনা প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, তারা বিএনপির লোক নয়, তারা দুর্বৃত্ত। দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

দেশে নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হকসহ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চৌধুরী মূগিস উদ্দিন মাহমুদ, জাকির হোসেনসহ বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status