ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামের রৌমারীতে নৌকাডুবি ০১ যুবক নিখোঁজ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 16 September, 2024, 7:47 PM

কুড়িগ্রামের রৌমারীতে নৌকাডুবি ০১ যুবক নিখোঁজ

কুড়িগ্রামের রৌমারীতে নৌকাডুবি ০১ যুবক নিখোঁজ

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের শাখা হলহলিয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় শাহ আলম নামের এক যুবক নিখোঁজ রয়েছে।

জানা যায়, গতকাল  ১৫ সেপ্টেম্বর রোববার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নৌকা ডুবির ঘটনায় মৃত্যুর হাত থেকে ফিরে আসা নিখোঁজ শাহ আলমের মামাতো ভাই সজীব জানায়, তারা দুই ভাই রৌমারীর খনার চর পশ্চিম পাড়ায় তাদের নানার বাড়ি বেড়াতে এসে একটি ডিঙি নৌকায় ফেরার পথে নৌকা ডুবির ঘটনার স্বীকার হয়। নৌকা ডুবির ঘটনায় সজীবকে উদ্ধার করা গেলেও শাহ আলম নিখোঁজ রয়েছে। শাহ আলম গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে বলে জানা যায়।

মর্মান্তিক এই নৌকা ডুবির খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গতকালেই উদ্ধার কাজ শুরু করে। আজও উদ্ধার কাজ চালানো হলেও নিখোঁজ শাহ আলমের কোন সন্ধান পাওয়া যায়নি।

রৌমারী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করছি।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হলহলিয়া নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। সজীব নামের এক যুবককে জীবিত উদ্ধার করা গেলেও শাহ আলম নামের অপর যুবক এখনো নিখোঁজ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status