ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 15 September, 2024, 11:58 AM
সর্বশেষ আপডেট: Sunday, 15 September, 2024, 12:09 PM

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ২০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন ইউএসএইডের প্রতিনিধি অঞ্জলি কর।

রোববার (১৫ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

অঞ্জলি কর বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আজ অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট একটি এগ্রিমেন্টের অনুদান সংশোধনী চুক্তি স্বাক্ষর হয়েছে।

সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক; মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এ অর্থ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থ উপদেষ্টা জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাসহ কয়েকটি বিষয়েও আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে কাজ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আশ্বাস দিয়েছে প্রতিনিধি দল।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেছেন সফররত ৬ সদস্যের মার্কিন প্রতিনিধি দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status