ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষার্থীদের জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা বিনিময়
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 14 September, 2024, 9:18 PM

কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষার্থীদের জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা বিনিময়

কুড়িগ্রামের রাজারহাটে শিক্ষার্থীদের জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা বিনিময়

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজারহাট উপজেলা শাখার আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা বিনিময় করেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজারহাট উপজেলা শাখার সভাপতি প্রদীপ কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শুরুতেই কুড়িগ্রামের জুলাই অভ্যুত্থানের উপর কবি আহাম্মেদুল কবিরের লেখা কবিতা 'রক্তের কতো দাম' পাঠ করেন সাংস্কৃতিক ইউনিয়ন রাজারহাট উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক প্রেয়সী রায়, কবি হুমায়ুন আজাদের কবিতা পাঠ করেন সাংস্কৃতিক ইউনিয়ন রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক পূজা রায়। 

সভায় আলোচনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক রিদওয়ান পর্ব, সাংস্কৃতিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক নাজমুল ইসলাম, প্রীতিলতা ব্রিগেড কুড়িগ্রামের সংগঠক জান্নাতুল তহুরা তন্বীসহ আরো অনেকে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক রিদওয়ান পর্ব বলেন, "আমাদের ধারাবাহিক লড়াইয়ের অর্জন স্বৈরাচারী হাসিনার পতন। লড়াই অব্যহত রাখতে হবে পূর্ণ মুক্তি না আসা পর্যন্ত।"

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজারহাট উপজেলা শাখার সভাপতি প্রদীপ কান্তি রায় বলেন, " যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি, সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যও আমাদের সচেতন থাকতে হবে যেনো কেউ এই গণ-অভ্যুত্থানকে ছিনতাই করতে না পারে।"


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status