কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদ ও ঘোষিত কমিটি বাতিলের দাবীতে আজ ১৪ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে জেলা কৃষকদলের আহবায়ক মোঃ খলিলুর রহমান ও যুগ্ম-আহবায়ক মুহিবুল হুদা রবিন দৈনিক নতুন সময় কুড়িগ্রাম জেলা কার্যালয়ে তীব্র প্রতিবাদ লিপি পাঠিয়েছেন।
প্রতিবাদ লিপিতে বলা হয়, জেলা পর্যায়ের কৃষকদলের নেতৃবৃন্দের সাথে কোনরূপ যোগাযোগ কিংবা দলের বিধি মোতাবেক যাচাই-বাছাই ব্যতিত ত্যাগী নেতা কর্মীকে বাদ দিয়ে জেলার উলিপুর উপজেলার সুযোগসন্ধানী দলছুট, নেশাখোর ও সমাজের চিহ্নিত দুষ্কৃতিকারী ব্যাক্তিদের বাগীয়ে নেয়া জেলা কৃষক দলের কমিটি আমরা মানি না। অবিলম্বে ঘোষিত নবগঠিত কমিটি বাদ দিতে হবে। এর প্রতিবাদে গত ১২ ই সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা কৃষকদল এর আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কুড়িগ্রাম জেলা কৃষকদল এর আহবায়ক মোঃ খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মুহিবুল হুদা রবিন সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ। বক্তারা ঘোষিত নবগঠিত কমিটি বাতিল করে বিগত দীর্ঘ আন্দোলনে সক্রিয়দের দিয়ে নতুন কমিটি দেয়ার দাবী জানান।