ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেওপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত
মীর আলেয়া পারভীন, ঘাটাইল
প্রকাশ: Saturday, 14 September, 2024, 7:14 PM

দেওপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

দেওপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

টাংগাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়।


দীর্ঘ ১৮ বছর পর দেওপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমে আসে এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল। দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া জামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম,  টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা মোঃ শামীম মিয়া। 

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান খান পালন, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, সরকারি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সাইফুল ইসলাম লাল মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী, পৌর যুবদলের সাবেক সভাপতি ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি  হাসানুজ্জামান তরুন,  রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ আলী, ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status