ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 September, 2024, 12:14 PM

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। 

তিনি বলেন, এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের চাপে পড়ে নয়, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের (অন্তর্বর্তী সরকার) সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে নয়াদিল্লি। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এ তথ্য জানান। খবর দ্য ইকোনমিক টাইমসের। 

এস জয়শঙ্কর বলেন, ‘আপনারা জানেন- বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই সেই (অন্তর্বতী) সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি, গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়, তার ভিত্তিতে (এই যোগাযোগ রক্ষা) করা জরুরি নয়।’ 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতে যান। শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন। ইতোমধ্যে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতার বিরুদ্ধে কয়েক'শ হত্যা মামলা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status