ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে পাচারকালে কুমিল্লা ও সুনামগঞ্জ সীমান্তে ৮৯৫ কেজি ইলিশ জব্দ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 September, 2024, 9:13 PM

ভারতে পাচারকালে কুমিল্লা ও সুনামগঞ্জ সীমান্তে ৮৯৫ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারকালে কুমিল্লা ও সুনামগঞ্জ সীমান্তে ৮৯৫ কেজি ইলিশ জব্দ

কুমিল্লার বুড়িচং এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
 
এতে বলা হয়, বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার সিভিল সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ওই ব্যাটালিয়নের আওতাধীন কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী আনন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারের জন্য ইলিশের একটি চালান পাহাড়ের টিলায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। সোর্স আরও জানায়, ওই ইলিশের চালানটি বুধবার রাতেই ভারতে পাচার হবে।
 
এ খবরের পরিপ্রেক্ষিতে এই ব্যাটালিয়নের অধীন খারেরা বিওপির হাবিলদার মো. মাসুদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ আভিযানিকদল দুপুর দেড়টায় উত্তর আনন্দপুর পাহাড়ের টিলায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল টিলায় তল্লাশি চালিয়ে ৩১টি ককশিটের বাক্স ভর্তি ৬২০ কেজি ইলিশ জব্দ করে। জব্দ করা ইলিশের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।

এদিকে, বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, এই ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এ প্রেক্ষিতে এই ব্যাটালিয়নের অধীন বাংলাবাজার বিওপির সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তবর্তী ঘিলাতলী নামক স্থানে অভিযান পরিচালনা করে।
 

অভিযানের একপর্যায়ে পাচারকারীরা সীমান্ত এলাকায় ইলিশ মাছ ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা মাছগুলো জব্দ করে। জব্দ করা ইলিশের ওজন ২৭৫ কেজি এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫ হাজার টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status