ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
রিয়েলমির নতুন গেমিং ফোন হাজির, কী কী ফিচার রয়েছে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 September, 2024, 7:21 PM

রিয়েলমির নতুন গেমিং ফোন হাজির, কী কী ফিচার রয়েছে?

রিয়েলমির নতুন গেমিং ফোন হাজির, কী কী ফিচার রয়েছে?

লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোন (Realme Narzo 70 Turbo 5G)। এটি একটি গেমিং ডিভাইস (Gaming Phone)। অর্থাৎ এই ফোনের সাহায্যে গেম খেলে ইউজাররা দারুণ অভিজ্ঞতা পাবেন। রিয়েলমি সংস্থার নারজো সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি চিপসেট রয়েছে। তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হয়েছে। এখানে রয়েছে ৬.৬৭ ইঞ্চির স্যামসাং E4 OLED স্ক্রিন। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট।



রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে। ফোনের ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনেও রয়েছে Rainwater Smart Touch ফিচারের সাপোর্ট। ফলে ভেজা হাতে কিংবা বৃষ্টির মধ্যে ব্যবহার করা যাবে ফোন। ঝকঝকে ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনে গেম খেলতেও সুবিধা হবে।
এই ফোনের অনবোর্ড র‍্যামের পরিমাণ ২৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ভার্চুয়াল ভাবে। গেম খেলার জন্য আদর্শ এই ফোনে একটি স্টেনলেস স্টিলের ভেপার কুলিং এরিয়া রয়েছে যার সাহায্যে ফোন গরম হলে অতিরিক্ত তাপ বেরিয়ে যাবে। তার ফলে ফোন কখনই খুব গরম হবে না।

এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের এআই যুক্ত মেন ফিচার রয়েছে। তার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। রিয়েলমি সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট। এখানে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে ফোন নষ্ট হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status