ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহে সাগর হত্যায় জড়িত যুবলীগের সভাপতি-সম্পাদক
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 11 September, 2024, 4:26 PM

ময়মনসিংহে সাগর হত্যায় জড়িত যুবলীগের সভাপতি-সম্পাদক

ময়মনসিংহে সাগর হত্যায় জড়িত যুবলীগের সভাপতি-সম্পাদক

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর হত্যা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার সকালে সদর উপজেলার ধানিখলা এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহীদুল ইসলাম জানান।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. শাজাহান সরকার এবং সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বাচ্চু।

ওসি মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিতে নিহত হন কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর। তিনি নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামান আসাদের ছেলে।

এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব আলী জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলেন। পরে আদালত আসামিদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status