ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
এবার মমতার পদত্যাগ চাইলেন শ্রীলেখা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 September, 2024, 11:04 AM

এবার মমতার পদত্যাগ চাইলেন শ্রীলেখা

এবার মমতার পদত্যাগ চাইলেন শ্রীলেখা

আরজি কর কাণ্ডে আন্দোলনরতদের ফিরে যেতে ও দুর্গাপূজার উৎসবের প্রস্তুতি নিতে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। একইসঙ্গে মমতা ব্যানার্জির সরাসরি পদত্যাগেরও দাবি জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিকমাধ্যমের একটি পোস্টে মুখ্যমন্ত্রীকে জোড়াল প্রতিবাদ জানান শ্রীলেখা। তার বক্তব্যে, ‘কি বলবেন বলুন এবার? এক মাসে বাবা-মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক? চাঁদা আর ভাতায় সব চাপা পড়ে যাক? সেটি আর হচ্ছে না দিদি। আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পূজা, তিলোত্তমাদের পূজা। মানুষ আপনার পূজার ফানুসে আর ভুলছে না.রিজাইন।’

এর আগে সুপ্রিম কোর্টে ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে ৯ সেপ্টেম্বর করা হয়। এদিন শুনানির পর নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ‘এক মাস হয়ে গেল। ৩১ দিনের এক মাস কেটে গেছে। আমি আপনাকে অনুরোধ করছি, পূজায় ফিরে আসুন, উদযাপনে ফিরে আসুন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status