ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সেই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 September, 2024, 10:42 AM

সেই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা

সেই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদকে লাঞ্ছিত করার ২৪ ঘণ্টার মধ্যে তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা।

এ সময় তারা ভুল করেছেন, আর কখনো এমন করবেন না বলে হাতে-পায়ে ধরে ক্ষমা চান ওই পুলিশ কর্মকর্তার কাছে। মানবিকতার পরিচয় দিয়ে ওই পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের ক্ষমা করে দেন।

পুলিশ কর্মকর্তা বলেন, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তোমরাও তো আমার সন্তানের মতো। ছেলেরাও বাবা-মা এবং শিক্ষকদের সঙ্গে ভুল করে। সংশোধন করার সুযোগ দিতে হয়। আশা করছি, ভবিষ্যতে তোমরা বড়দের সম্মান করবে। ছোটবড় কেউ ভুল করলে তাকেও শোধরানোর সুযোগ দিতে হবে।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় একদল শিক্ষার্থী দলবেঁধে এসে চড়াও হন ওই পুলিশ কর্মকর্তার ওপর।

শহরের কোড়ালিয়া এলাকায় একটি মামলার তদন্ত করতে গিয়ে বিবাদমান দু’পক্ষের রোষানলে পড়েন পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা থানার ভেতর থেকে টেনে হিঁচড়ে ওই পুলিশ কর্মকর্তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে আরেকদল শিক্ষার্থী পুলিশের এ কর্মকর্তাকে রক্ষায় এগিয়ে যান। একপর্যায়ে বাদানুবাদের জের ধরে সেখানে ঘটে পুলিশ কর্মকর্তাকে নাজেহালের ঘটনা। এমন একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে।

কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ সদস্যকে রক্ষার চেষ্টাও করতে দেখা গেছে। এক পর্যায়ে ওসি আলমগীর হোসেন অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে দ্রুত থানায় ছুটে আসেন পুলিশ সুপার ও শিক্ষার্থীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status