|
ইউসিবির টাউন হল সভা অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() ইউসিবির টাউন হল সভা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউসিবির চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থ কাজ করে যাচ্ছে। এজন্য আমি ইউসিবির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মীদের আত্মবিশ্বাস ও সততার সঙ্গে সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে অনুরোধ করছি। আমি বিশ্বাস করি যে, আমরা সবাই মিলে যদি যদি সততা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করি তাহলে ইউসিবিকে শুধু আর্থিকভাবে শক্তিশালী নয়, বরং ব্যাংকিং-শিল্পে উৎকর্ষতার একটি মডেলে পরিণত করতে পারব। গ্রাহকদের প্রতি সততা, নিষ্ঠা ও প্রতিশ্রুতির মূলনীতির প্রতি দায়বদ্ধ থেকে সবাইকে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আগামী দিনে ইউসিবি স্বচ্ছতা, জবাবদিহি এবং উন্নয়নের নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হবে। আমাদের লক্ষ্য ইউসিবিকে ব্যাংকিং খাতে শীর্ষ অবস্থানে পুনস্থাপন করা, যা আমাদের শক্তিশালী ব্যবস্থাপনা, নৈতিক অনুশীলন এবং স্টেকহোল্ডারদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। প্রশ্নোত্তর পর্বে তিনি ইউসিবিকে একটি কর্মীবান্ধব ও ব্যবসাবান্ধব ব্যাংকে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
