ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে মসজিদ থেকে পাওয়া শটগান দুটি সাবেক এমপি হেনরি ও তার স্বামী লাবুর
আজিজুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: Monday, 9 September, 2024, 6:14 PM

সিরাজগঞ্জে মসজিদ থেকে পাওয়া শটগান দুটি সাবেক এমপি হেনরি ও তার স্বামী লাবুর

সিরাজগঞ্জে মসজিদ থেকে পাওয়া শটগান দুটি সাবেক এমপি হেনরি ও তার স্বামী লাবুর

সিরাজগঞ্জ নির্মাণাধীন মসজিদের সিঁড়ির নিচ থেকে পাওয়া অস্ত্র দুটির মালিক ছিলেন, সিরাজগঞ্জ-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু।

সোমবার (৯ সেপ্টেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো- দুটি  শটগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি। দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক বলে জানান তিনি।

ওসি জানান, রোববার (৮'সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬'টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে অবস্থিত বাগবাটি ইউনিয়নের ফুলকোঁচা এলাকায় একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ির নিচে একটি ব্যাগে অস্ত্র দেখে মুসল্লিরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাগজিন ও গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানা নিয়ে আসে। দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক। পরে যাচাই-বাছাইয়ের পর শটগান দুটি শনাক্ত করা হয়েছে। অস্ত্র দুটি সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত (৩ সেপ্টেম্বর) সময়ের মধ্যে অস্ত্র জমা না দেওয়ায় শটগান দুটির লাইসেন্স বাতিল হয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status