চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার যোগদান
আবু বকর সিদ্দিক, জীবনগর
প্রকাশ: Monday, 9 September, 2024, 4:41 PM
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার যোগদান
যোগদান করেছেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)। এসময় তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা)।
এর আগে নবাগত এসপি খন্দকার গোলাম মওলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। জেলা পুলিশের চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করেন। এসময় তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।
শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই (অ্যাডমিন), সদর কেন্দ্রিক সকল ইন্সপেক্টরগণসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।
জানা গেছে, নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। নবাগত পুলিশ সুপার ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকে (বিপিএম-সেবা) ভূষিত হন। অপরদিকে সদ্য বিদায়ী পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ঢাকায় পুলিশ সুপার হিসেবে পদাযয়িত হয়েছেন।