ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে নানা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলমান রয়েছে। এ অবস্থায় রোববার কমপক্ষে ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদারের মাধ্যমে আশুলিয়ায় অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে।আজ রোববার সকাল থেকে ৭-৮ কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও দুপুরে শ্রমিক অসন্তোষের কারণে ৬০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।দুপুরে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কারখানায় ছুটি ঘোষণার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টা পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকলেও নিউএইজ, আল মুসলিমসহ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কারখানাগুলোর মধ্যেও শ্রমিকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে মালিকপক্ষ আলোচনা করলেও আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এসব কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।বিভিন্ন সূত্রে জানা গেছে, আশুলিয়ার নরসিংহপুরস্থ অনন্ত গার্মেন্টস লিমিটেড, আল মুসলিম এ্যাপারেলস লিমিটেড, নাসা বেসিক লিমিটেড, নাসা সুপার লিমিটেড, নিউএইজ গ্রুপ, জিরাবো ইসমাইল রোডে অরুনিমা স্পোর্টস ওয়্যারের শ্রমিকরা নাইট বিল, টিফিন বিল, হাজিরা বোনাস, প্রোডাকশন বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করে। শ্রমিকরা গোলযোগ সৃষ্টি করলে ৬০/৭০টি কারখানায় ছুটি দেওয়া হয়।
এ সময় কারখানার শ্রমিকরা বের হয়ে যায়। আশুলিয়া বঙ্গবন্ধু রোড নাদিয়া সুজ প্রা. লিমিটেডের শ্রমিকরা স্টাফদের অবরুদ্ধ করে। কারখানার ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়। এ সময় শ্রমিকরা কিছু কারখানার গ্লাস ভাঙচুর করে। পরবর্তীতে হামিম ও শারমিন গ্রুপে গোলযোগের প্রেক্ষিতে উক্ত ২টি কারখানায় ছুটি দেওয়া হলে আশুলিয়ার বেশিরভাগ কারখানা পর্যায়ক্রমে ছুটি দেওয়া হচ্ছে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ রোববার সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কিছু কারখানায় অভ্যন্তরীণ সমস্যা ম্যানেজমেন্ট সমাধান করতে না পারায় এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।এরমধ্যে ছুটিকৃত ৩২টি কারখানার নাম পাওয়া গেছে: ১. গ্রীন লাইফ নীট কম্পোজিট লিমিটেড ২. মারমা কম্পোজিট লিমিটেড ৩. মেহনাজ স্টাইল এন্ড ক্রাফট লিমিটেড ৪. লাম মীম এ্যাপারেলস লিমিটেড ৫. স্পাটার্ন ফ্যাশন লিমিটেড ৬. ম্যাক্সিমাস নীট ওয়্যার লিমিটেড ৭. আরকে নীট এন্ড ডায়িং মিলস লিমিটেড ৮. আয়েশা ক্লোথিং লিমিটেড ৯. এম এন্ড এইচ কর্পোরেশন লিমিটেড ১০. ন্যাচারাল উল ওয়্যার লিমিটেড ১১. টেক্স প্রিন্ট এন্ড কোম্পানি লিমিটেড ১২. ম্যাক্সিম লেবেল এন্ড প্যাকেজিং বিডি লিমিটেড ১৩. টপ স্টার ডেনিম লিমিটেড ১৪. আলিফ এমব্রয়ডারি ভিলেজ লিমিটেড ১৫. লাম মীম এসোসিয়েট লিমিটেড ১৬. লাম মীম এসোসিয়েট ১ লিমিটেড ১৭. এমকে ইলেকট্রনিকস লিমিটেড ১৮. পলমল ইন্ডা. লিমিটেড ১৯. হকলক এন্ড হার্ডওয়্যার ইন্ডা. লিমিটেড ২০. সাউদার্ন ডিজাইন ২১. অ্যালায়েন্স গার্মেন্টস ২২. হা-মীম গ্রুপ ২৩. শারমিন গ্রুপ ২৪. নিউ এইজ গার্মেন্টস লিমিটেড ২৫. আল মুসলিম এ্যাপারেলস লিমিটেড ২৬. জনরন সুয়েটার লিমিটেড ২৭. অনন্ত গার্মেন্টস লিমিটেড ২৮. ভিনটেক্স গার্মেন্টস ২৯. বান্দু ডিজাইন ৩০. নাদিয়া সুজ প্রা. লিমিটেড ৩১. ডেবনিয়া গার্মেন্টস লিমিটেড ৩২. স্টারলিং গ্রুপ ।