ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কলমাকান্দায় বসত বাড়িতে হামলা, আহত ৩
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Sunday, 8 September, 2024, 7:23 PM

কলমাকান্দায় বসত বাড়িতে হামলা, আহত ৩

কলমাকান্দায় বসত বাড়িতে হামলা, আহত ৩

নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন পোগলা ইউনিয়নের পূটিজানা গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে পুর্বশত্রুতার জের ধরে মোঃ আলমগীর হোসেনের বসত বাড়িতে হামলা, ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার  (২৩ আগস্ট)  সকাল ১১ঘটিকায় এ ঘটনা ঘটে। 

এসময় প্রতিপক্ষের হামলায় মোঃ আলমগীর হোসেন,  এরশাদ ও মাসুদ রানা আহত হয়। 

স্থানীয়দের সহায়তায় আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জখমী মোঃ আলমগীর হোসেন,  এরশাদ এর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে এ্যাম্বুলেন্সযোগে নিয়ে এসে মমেক হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় জখমী আলমগীর হোসেন এর চাচা বাদী হয়ে মোঃ হাবিবুর, মোঃ মুসলিম উদ্দিন, মোঃ হবি, মোঃ কাওসার, মোঃ জজ মিয়া, মোঃ জসিম উদ্দিন, মোঃ আপ্তাব উদ্দিন, মোঃ জুয়েল মিয়া, মোঃ সালাম মন্ডল, মোঃ সাইদুল মন্ডল, মোঃ আব্দুল হেলিম মন্ডল সর্ব থানা কলমাকান্দা জেলা নেত্রকোনা নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে প্রাথমিক তদন্তপূর্বক মামলা রুজু হয়। কলমাকান্দা থানা মামলা নং-১৭ তারিখ ২৬/০৮/২০২৪ইং।

এবিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, এঘটনায় মামলা রুজু হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status