|
সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে: উপদেষ্টা হাসান আরিফ
নতুন সময় প্রতিবেদক
|
![]() সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে: উপদেষ্টা হাসান আরিফ রোববার (০৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেন, ছাত্রজনতা কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায় সেজন্য তাদের সাথে আলোচনা করতে হবে। তারা কি নতুন কোনো সংবিধান চায় নাকি আগের সংবিধানকে সংস্কার চায় সেটা ছাত্রজনতাই বলতে পারবে। আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। এ সময় ডেঙ্গু অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে জানিয়ে হাসান আরিফ বলেন, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একজনও যাতে ডেঙ্গু রোগে মারা না যায়। তিনি আরও বলেন, সবাইকে সচেতন হতে হবে। প্রতিরোধ ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দিতে হবে। গবেষণা বাড়াতে হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা
কুড়িগ্রামে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
চট্টগ্রামের বন্যা শুরু হবার সাথে সাথে প্রতিমন্ত্রী হজ্বে আর প্রধানমন্ত্রী বরিশালে: হাসনাত আব্দুল্লাহ
জাসাস দলের নেতার উপর হামলার অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন
