ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
আজ থেকে থাকছে না ব্যাংক থেকে টাকা তোলার সীমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 September, 2024, 1:39 PM

আজ থেকে থাকছে না ব্যাংক থেকে টাকা তোলার সীমা

আজ থেকে থাকছে না ব্যাংক থেকে টাকা তোলার সীমা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। ফলে রোববার (৮ সেপ্টেম্বর) থেকে চেকের মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে প্রয়োজন মতো নগদ টাকা তুলতে পারবেন গ্রাহক।


গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যে কোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এই নিষেধাজ্ঞা প্রায় এক মাস পর শিথিল করা হলো। ছাত্র-জনতার আন্দোলনে মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অস্বাভাবিক হয়ে পড়ে।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। এরপর নগদ টাকা পরিবহনে নিরাপত্তাশঙ্কা এবং ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাত অস্থিতিশীল করতে পারেন—এমন আশঙ্কায় টাকা উত্তোলনে সীমা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক।

এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ৭ আগস্ট ব্যাংকগুলোকে গ্রাহকদের দৈনিক নগদ উত্তোলনের পরিমাণ সীমাবদ্ধ করতে নির্দেশনা দেয়। গত সপ্তাহে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে প্রতি দিনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তুলতে পারতেন। তার আগের সপ্তাহে এই সীমা ছিল চার লাখ টাকা। এর আগের সপ্তাহে তিন লাখ টাকা পর্যন্ত তোলা যেত। তার আগের সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status