নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইমাম ও খতীব সম্মেলন অনুষ্ঠিত
আর কে ওসমান আলী, নবাবগঞ্জ
প্রকাশ: Saturday, 7 September, 2024, 10:26 PM
নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইমাম ও খতীব সম্মেলন অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইমাম ও খতীব সম্মেলন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল ইসলামের সঞ্চালনায় এবং দাউদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর লুৎফর রহমানের সভাপতিত্বে ইমাম ও খতীব সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন দিনাজপুর জেলা জামায়াত ইসলামীর সূরা সদস্য ড. মুহাদ্দিস এনামুলহক ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা দক্ষিণ ওলামা বিভাগের আমির, মাওলানা আবুল কাশেম,নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নজরুল ইসলাম, জেলা তালিমুল কোরআনের সভাপতি তাজুল ইসলাম।