|
বরইয়ের বিচি আটকে মেট্রোরেলের তিন মিনিট বিলম্ব
নতুন সময় প্রতিবেদক
|
![]() বরইয়ের বিচি আটকে মেট্রোরেলের তিন মিনিট বিলম্ব সোমবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এই ঘটনা ঘটে। জানা গেছে, উত্তরাগামী ট্রেনে যাত্রী ওঠার পর একটি কোচের দরজা বন্ধ না হওয়ায় অপারেটর এসে দেখতে পান, দরজার কাছে একটি বরইয়ের বিচি পড়ে রয়েছে। তখন সেটি অপসারণ করা হয়। এতে মেট্রো ট্রেনটি ছাড়তে তিন মিনিট দেরি হয়। এদিকে মেট্রোরেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠিতভাবে এ ব্যাপারে কোনও তথ্য দেয়নি। উল্লেখ্য, মেট্রোরেলে চলাচলে যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ রয়েছে। এগুলোর মধ্যে স্টেশনে ও ট্রেনের ভেতরে গন্ধ ছড়াতে পারে এমন খোলা খাবার বহন ও কোনও খাবার গ্রহণ করা যাবে না। পানির বোতল সঙ্গে নিলে তা নিজ দ্বায়িত্বে রাখতে হবে এবং পানি যেন না পড়ে, যত্রতত্র বোতল ফেলা যাবে না।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
