|
আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল, প্রশ্ন জামায়াতের আমিরের
নতুন সময় প্রতিবেদক
|
![]() আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল, প্রশ্ন জামায়াতের আমিরের এসময় জামায়াতের আমির বলেন, আপনারা সাড়ে ১৫ বছর ধৈর্য ধরেছেন, আরও কিছুদিন ধৈর্য ধরেন। এই সরকারের বয়স এখনও এক মাস হয়নি, তাদেরকে বসতে দেন এবং দেশকে গোছাতে দেন। আপনারা এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন আপনাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলেননি? গতকাল সচিবালয়ে ঘটনা নিয়ে জামায়াত আমির বলেন, আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহ তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বিপরীতে তারা হাসনাত আব্দুল্লাহকে মারপিট করেন। এরপর ছাত্র-জনতা তাদের প্রতিরোধ করেন। আমরা হাসনাত আব্দুল্লাহকে দেখতে এসেছিলাম এবং তার জন্য দোয়া করেছি, যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। পরবর্তীতে যদি এমন কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে জামায়াত ইসলামের ভূমিকা কী থাকবে- এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটলে আমরা জামায়াত ইসলাম হিসেবে আসব না, সাধারণ জনগণ হয়ে আসব। আমরা একা আসব না, আমরা ছাত্রদের সাথে নিয়ে সহযোদ্ধা হিসেবে আসব। আমরা আল্লাহর কাছে দোয়া করি এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। জামায়াতের আমির আরও বলেন, যারা সম্মুখ সারিতে থেকে এই স্বৈরাচারী সরকারকে ঘটিয়েছে তাদেরকেই এই আনসার সদস্যরা গায়ে হাত তুলেছেন। আমরা আপনাদের দাবি দেওয়ার পক্ষে আছি কিন্তু আপনাদের সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
