ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
পালিয়েছে মিথিলা ফারজানা-অর্পণা পাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 August, 2024, 4:23 PM

পালিয়েছে মিথিলা ফারজানা-অর্পণা পাল

পালিয়েছে মিথিলা ফারজানা-অর্পণা পাল

রাজনৈতিক বিবেচনায় কানাডায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন অপর্ণা রাণী পাল ও সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলা (মিথিলা ফারজানা)। সম্প্রতি অন্তর্বর্তী সরকার তাদের চুক্তি বাতিল করে ৩১ আগস্টের মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। তবে চুক্তি বাতিলের চিঠি পাওয়ার আগে থেকে তারা মিশনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে লাপাত্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অপর্ণা রাণী পাল ও মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে চুক্তি বাতিল করে ৩১ আগস্টের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ১৪ আগস্ট চুক্তি বাতিলের চিঠি পাওয়ার আগে থেকে তারা মিশনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কানাডায় বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানানো হয়েছে।

কানাডায় বাংলাদেশ হাইকমিশনের তথ্য বলছে, চুক্তি বাতিলের আগে অপর্ণা রাণী পাল ও মোবাশ্বিরা ফারজানা মিথিলা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করেন। এ দুজনের চুক্তি বাতিলের বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে হাইকমিশন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। কিন্তু চিঠি পাওয়ার আগে থেকে তারা হাইকমিশনে যাওয়া বন্ধ ক‌রে দেন এবং মিশনের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তবে তারা বাংলাদেশের ফিরবেন কিনা সে ব্যাপারে কেউ কিছু জানাতে পারেননি। তাদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status