ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বিভিন্ন উপাসনালয়ে যারা হামলা করে এরা ক্রিমিনাল; চট্টগ্রামে:ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ
এস এম আকাশ,চট্টগ্রাম
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 6:45 PM

বিভিন্ন উপাসনালয়ে যারা হামলা করে এরা ক্রিমিনাল; চট্টগ্রামে:ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ

বিভিন্ন উপাসনালয়ে যারা হামলা করে এরা ক্রিমিনাল; চট্টগ্রামে:ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন যারা উপাসনালয়ে হামলা করে,যারা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে আক্রান্ত করে আমরা এদেরকে ক্রিমিনাল মনে করি। এই ধরনের অপরাধীরা অবশ্যই শাস্তির আওতায় আসবে।যতদূর বলা হচ্ছে বিবিসি একটা রিপোর্ট করেছে একটা বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এই ইস্যুটাকে চাঙ্গা করেছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংস ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(চমেক) দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চিকিৎসাধীন আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।বক্তব্যে তিনি আরও বলেন,এই দেশে আমার যেমন অধিকার আছে আমার হিন্দু ভাই, বৌদ্ধ ভাইয়েরও তেমন অধিকার আছে। আমরা এই অধিকারটা এক্সেসাইজ করতে চাই। বাংলাদেশে আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা এটাকে সাসটেইন করতে চাই। শেষ কথা হচ্ছে, আমরা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের সাথে আছি এবং থাকবো।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সহায়তায় সরকার একটি আর্থিক ফাউন্ডেশনের কাঠামো তৈরি করেছে বলেও জানিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,তিনদিনের সফরে চট্টগ্রামে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status