ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 6:41 PM

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ৯ ইউপি সদস্যসহ তাদের সমর্থকগণ। 

বুধবার (২১ আগষ্ট) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরে প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন। 

৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আবু সাইদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  বলেন,ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন অত্র ইউনিয়নের আয়ের টাকা (ট্যাক্স ও ট্রেডলাইসেন্স) ইউনিয়ন পরিষদের ব্যাংক একাউন্টে জমা না করে আত্মসাত, ইউপি সদস্যদের সম্মানীভাতা নিয়মিত না দেওয়া, বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব গোপন রাখা, ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দকৃত উন্নয়ন সহায়তা তহবিল ১%, টিআর, কাবিখাসহ সকল খাতের অর্থ, পরিষদের সাধারণ সভায় প্রকল্প গ্রহণ না করে নিজের বাহামভুক্ত ইউপি সদস্যের মাধ্যমে প্রকল্প গ্রহণ করে বাস্তবায়নের নামে অর্থ আত্মসাত, ওয়ার্ড ভিত্তিক সুষম বন্টন না করে স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করা, ওয়ার্ডের জনসংখ্যার ভিত্তিতে বরাদ্দের নিয়ম না মেনে ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধাব ভাতার বড় অংশ নিজে রেখে ইচ্ছামত তার নিজস্ব লোক দিয়ে বণ্টন করছেন। এভাবে তিনি সাধারণ মানুষের কাছে আমাদের (ইউপি সদস্য)  ছোট করে আসছে। এমতাবস্থায় আমরা তাকে নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করতে পারছি না বিধায় আমরা সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান আফজাল হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন,নারী প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমলা পোদ্দার, সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুফিয়া বেগম, সংরক্ষিত ৭, ৮, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিলকিস বেগম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. শওকত আলী, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুল আওয়াল, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লিটন মিয়া, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. সোহরাব হোসেন এবং ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আবু সাইদ।

উল্লেখ্য,গত রোববার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলীর কাছে নির্বাচিত ৯ ইউপি সদস্য অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাপত্র জমা দিয়েছেন ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status