ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 6:38 PM

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

দেশের স্বনামধন্য গণমাধ্যম হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শের-ই-বাংলা পার্ক মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার সংবাদকর্মী ও নাগরিক সমাজের আয়োজনে সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সামসুদ্দিন কালাম, সফিকুল আলম, মোশারফ হোসেন, জেলা বিএনপি নেতা সফিউজ্জামান পাটোয়ারী রুবেল, সমাজকর্মী ও শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, সাইফুল ইসলাম নতুন প্রমুখ । বক্তারা এসময় বলেন দেশের বৃহৎ একটি মিডিয়া হাউসে সন্ত্রাসী হামলা ন্যাক্কারজনক। জড়িতদের ছবি প্রকাশ করা হয়েছে। অচিরেই এদেরকে বিচারের আওতায় এনে সর্ব্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। অনেক সাংবাদিক কে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের সুষ্ঠু বিচার হয়নি। বক্তারা নিরপেক্ষ তদন্ত করে এসব হত্যার বিচার দাবি করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status