ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল, নতুন সভাপতি ফারুক আহমেদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 August, 2024, 12:20 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 21 August, 2024, 12:31 PM

বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল, নতুন সভাপতি ফারুক আহমেদ

বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল, নতুন সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসান যুগের সমাপ্তি ঘটল। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নাজমুল হাসান পদত্যাগ করেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হতে যাচ্ছেন নতুন বোর্ড সভাপতি। বিসিবির এক পরিচালক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।


২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুলই তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে তার আগেই সরে দাঁড়ালেন তিনি।


এর আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন। এনএসসি থেকেই তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছিল।


এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল সংস্থাটির মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও। কিন্তু তিনি এখনো পদত্যাগ করেননি।

জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাঁকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status